Loading

Nepal Tour with Chitwan & Lumbini.

Chitwan - 1 Nts Kaski - 2 Nts Kapilvastu - 2 Nts Kathmandu - 3 Nts
Duration

10 Nts / 11 Days

Hotels
Hotels
Sightseeing
Sightseeing
Meals
Meals
Raxaul ( RLX) Railway Station, Bihar
20 July 2026
Price Summary
Adult 0 × 0 0
Extra Adult 0 × 0 0
Child 0 × 0 0
GST @ 5% 0
Grand Total ₹0.00

Tour Highlights

✅ কাঠমান্ডু: নেপালের প্রাণকেন্দ্র ও ঐতিহ্যবাহী রাজধানী শহরটি ঘুরে দেখুন। দর্শন করুন পবিত্র পশুপতিনাথ মন্দির, স্বয়ম্ভুনাথ (বানর মন্দির), বৌদ্ধনাথ স্তূপ এবং ঐতিহাসিক কাঠমান্ডু দরবার স্কয়ার।
✅ লুম্বিনী: বৌদ্ধধর্মের পবিত্র তীর্থস্থান, যেখানে সিদ্ধার্থ গৌতম (গৌতম বুদ্ধ) জন্মগ্রহণ করেন। দর্শন করুন মায়াদেবী মন্দির, অশোক স্তম্ভ, এবং বিভিন্ন দেশের নির্মিত বৌদ্ধ মঠ ও মন্দির।
✅ পোখরা: অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের শহর যেখানে আপনি উপভোগ করতে পারবেন পাহাড়ঘেরা ফেওয়া লেক, দেবী’স ফলস, গুপ্তেশ্বর গুহা, বিন্ধ্যবাসিনী মন্দির এবং ওয়ার্ল্ড পিস প্যাগোডা। চাইলে অ্যাডভেঞ্চার স্পোর্টস যেমন প্যারাগ্লাইডিং, বোটিং ও জিপ-লাইনে অংশ নিতে পারেন।
✅ নাগরকোট: এখান থেকে আপনি হিমালয়ের নয়নাভিরাম সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করতে পারবেন। ভাগ্য ভালো হলে মাউন্ট এভারেস্টের দর্শনও পেতে পারেন! প্রকৃতির কোলের এই শান্তিপূর্ণ স্থানটি আপনার মনকে প্রশান্তি দেবে।
✅ দৃশ্যমান রোড ট্রিপ: পাহাড়, সবুজ উপত্যকা ও গ্রামবাংলার মনোরম দৃশ্য দেখতে দেখতে উপভোগ করুন নেপালের চমৎকার রোড জার্নি।
✅ সাংস্কৃতিক ও আধ্যাত্মিক অভিজ্ঞতা: হিন্দু ও বৌদ্ধ ঐতিহ্যে সমৃদ্ধ নেপালের সংস্কৃতি, ধর্মীয় স্থান এবং স্থানীয় আতিথেয়তা উপভোগ করুন।
Day 1
রাক্সৌল এর উদ্দেশ্যে ট্রেন যাত্রা ।
রাক্সৌল এর উদ্দেশ্যে ট্রেন যাত্রা ।

হাওড়া স্টেশন থেকে বিকাল ৩:৫০ মিনিটের মিথিলা এক্সপ্রেস (ট্রেন নং-১৩০২১) ট্রেন ধরে রাক্সৌল এর উদ্দেশ্যে রওনা দেব । সারারাতটা আমাদের ট্রেনের মধ্যেই কাটবে ।

Day 2
চিতওয়ানের উদ্দেশ্যে যাত্রা ।
চিতওয়ানের উদ্দেশ্যে যাত্রা ।

আজকে আমরা সকাল ৯:৫০ মিনিটে রাক্সৌল স্টেশন পৌছে যাবো । স্টেশন থেকে বেরিয়ে আমরা সকলের ব্রেকফাস্ট সেরে নেব । এরপর আমরা আমাদের লাক্সারি বাস বা টেম্পো ট্রাভেলার গাড়িতে করে ভারতের বর্ডার পার করে বীরগঞ্জে প্রবেশ করবো । এখানেই আমাদেরকে ভারতীয় মুদ্রা নেপালের মুদ্রার সাথে বিনিময় করে নিতে হবে এবং নেপালের সিম কার্ড নিয়ে নিতে হবে । এরপর আমরা আমাদের প্রথম গন্তব্য চিতওয়ান এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো । বীরগঞ্জ থেকে চিতওয়ানের দূরত্ত ১৫৫ কিমি যেতে সময় লাগবে প্রায় ৪ ঘণ্টা । পথিমধ্যেই আমাদের সেরে নিতে হবে দুপুরের মধ্যাহ্নভোজটা । আমরা চিতওয়ানে পৌছে হোটেলে চেক ইন করে নেব। এরপর একটু বিশ্রাম নিয়ে বিকালে সেরে নিতে পারেন চিতওয়ানের এলিফ্যান্ট (হাতি) সাফারি (সম্পূর্ণ নিজস্ব খরচে) । আজকের রাতটা আমরা চিতওয়ানে কাটবো ।

🍳 Breakfast 🍛 Lunch 🍽 Dinner
Day 3
চিতওয়ান থেকে লুম্বীনীর উদ্দেশ্যে যাত্রা ।
চিতওয়ান থেকে লুম্বীনীর উদ্দেশ্যে যাত্রা ।

আজকে সকালে আমরা প্রাত:রাস সেরে চিতয়ানের জঙ্গলে জিপ সাফারি করে নেব (প্যাকেজে অন্তর্ভুক্ত) । জঙ্গল সাফারি সেরে হোটেলে ফিরে দুপুরের মধ্যাহ্ন ভোজন করে বেরিয়ে পড়বো গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বীনীর উদ্দেশ্যে । চিতওয়ান থেকে লুম্বীনী দূরত্ত ১৭৫ কিমি যেতে সময় লাগবে প্রায় ৬ ঘণ্টা । বিকালে আমরা লুম্বীনীতে পৌছে হোটেলে চেক ইন করে নেব । আজকের রাতটা আমরা লুম্বীনীতে কাটবো ।

🍳 Breakfast 🍛 Lunch 🍽 Dinner
Day 4
দেখে নেব লুম্বীনীর স্থানীয় দর্শনীয় স্থানগুলো ।
দেখে নেব লুম্বীনীর স্থানীয় দর্শনীয় স্থানগুলো ।

আজকে সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়বো লুম্বিনীর স্থানীয় দর্শনীয় স্থানগুলো দেখতে । প্রথমেই দেখে নেব শ্রী গৌতম বুদ্ধের জন্মস্থান, এরপর একে একে লুম্বিনী সংস্কৃতিক পার্ক, মায়েনমার গোল্ডেন টেম্পল, থাই মনেস্ট্রি, দ্যা গ্রেট ড্রিগুং কাগ্যু লোটাস স্তূপ, লুম্বীনী বুদ্দিষ্ট ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড পিস পগোডা, ইত্যাদি । দুপুরে মধ্যাহ্নভোজ সেরে চলে যাবো কপিলাবস্তু দেখতে । সন্ধ্যায় লুম্বিনী হোটেলে ফিরে আসবো। আজকের রাতটাও আমরা লুম্বিনীতেই থাকবো ।

🍳 Breakfast 🍛 Lunch 🍽 Dinner
Day 5
লুম্বীনী থেকে পোখরার উদ্দেশ্যে যাত্রা ।
লুম্বীনী থেকে পোখরার উদ্দেশ্যে যাত্রা ।

আজকে আমরা সকালে প্রাত:রাস সেরে পোখরার উদ্দেশ্যে রওনা দেব, যাওয়ার পথে দেখে নেবো কুঞ্জ পার্ক, তিলোত্তমা পার্ক, মানিমুকুন্দ সেন পার্ক, ভূতখোলা ভিউ পয়েন্ট, ভূতখোলা ঝর্ণা, মরামকোট ভিউ পয়েন্ট, পোখরা ভিউ পয়েন্ট,ইত্যাদী । লুম্বীনী থেকে পোখরার দূরত্ত ২২৫ কিমি যেতে সময় লাগে প্রায় ৭ ঘণ্টা । পাথিমধ্যেই আমরা দুপুরের মধ্যাহ্ন ভোজন সেরে নেবো । বিকালে আমরা পোখরাতে পৌছে হোটেল চেক ইন করে নেব । আজকের রাতটা আমরা পোখরাতে কাটবো ।

🍳 Breakfast 🍛 Lunch 🍽 Dinner
Day 6
দেখে নেব পোখরার সমস্ত স্থানীয় দর্শনীয় স্থান ।
দেখে নেব পোখরার সমস্ত স্থানীয় দর্শনীয় স্থান ।

আজ সকালে প্রাত:রাস সেরে পোখরার সমস্ত দর্শনীয় স্থান দেখার জন্য বেরিয়ে পড়ব । দেখে নেব; ফেউয়া লেক, বসুন্ধরা পার্ক, ডেভিড জলপ্রপাত, গুপ্তেশ্বর মহাদেব গুহা, ব্যাট গুহা, ওয়ার্ল্ড পিস প্যাগোডা, বিন্ধবাসিনি মন্দির আরো অনেক কিছু । আজকের রাতটাও আমরা পোখরাতে কাটাবো ।

🍳 Breakfast 🍽 Dinner
Day 7
পোখরা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা ।
পোখরা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা ।

আজকে সকালের প্রাত:রাস সেরে বেরিয়ে পড়বো কাঠমাণ্ডুর উদ্দেশ্যে । পোখরা থেকে কাঠমাণ্ডুর দূরত্ত প্রায় ২০০ কিমি যেতে সময় লাগবে প্রায় ৭ ঘণ্টা। কাঠমান্ডু যাওয়ার পথে আমরা দেখে নেব মনকামনা মন্দির । মনকামনা মন্দির দর্শন করে আমরা মধ্যাহ্নভোজটা এখানেই সেরে নেবো । বিকালে আমরা কাঠমাণ্ডুতে পৌছে হোটেলে চেক ইন করে নেব । আজকের রাতটা আমরা কাঠমান্ডুতে কাটাবো ।

🍳 Breakfast 🍽 Dinner
Day 8
দেখে নেব কাঠমান্ডুর সমস্ত স্থানীয় দর্শনীয় স্থান ।
দেখে নেব কাঠমান্ডুর সমস্ত স্থানীয় দর্শনীয় স্থান ।

আজকে সকালে প্রাত:রাস সেরে বেরিয়ে পড়বো পাশু-পতিনাথ মন্দির, বৌদ্ধনাথ স্তূপ, স্বয়ম্ভুনাথ স্তূপ, বুদনীলকণ্ঠ ও গুহেশ্বরী মন্দিরের সহিত কাঠমান্ডু শহরের কিছু দর্শনীয় স্থান দেখতে । সন্ধ্যায় আমরা কাঠমান্ডুর হোটেলে ফিরে আসবো । আর আজকের রাতটাও আমরা কাঠমান্ডুতেই কাটাবো ।

🍳 Breakfast 🍛 Lunch 🍽 Dinner
Day 9
কাঠমান্ডু থেকে ভক্তপুর, সিদ্ধপখ্রি এবং নাগরকোটের উদ্দেশ্যে যাত্রা ।
কাঠমান্ডু থেকে ভক্তপুর, সিদ্ধপখ্রি এবং নাগরকোটের উদ্দেশ্যে যাত্রা ।

আজকে সকালের প্রাতঃরাশের পর ঘুরে দেখে নেব কাঠমান্ডুর লোকাল মার্কেট, কিছু কেনাকাটা করার থাকলে করে নেবেন । দুপুরের মধ্যাহ্নভোজ সেরে আমরা বেরিয়ে পড়বো ভক্তপুর, সিদ্ধপখ্রি এবং নাগরকোটের সূর্যাস্ত দেখতে । ফিরে এসে ঘুরে দেখে নিতে পারেন বিশ্ব বিখ্যাত নেপালের ক্যাসিনো গুলো । আজকের রাতটাও কাঠমান্ডুতেই কাটাবো ।

🍳 Breakfast 🍛 Lunch 🍽 Dinner
Day 10
কাঠমান্ডু থেকে রাক্সৌলের উদ্দেশ্যে যাত্রা ।
কাঠমান্ডু থেকে রাক্সৌলের উদ্দেশ্যে যাত্রা ।

আজকে সকালে প্রাতঃরাশের পর ঘুরে দেখে নেব কাঠমান্ডুর লোকাল মার্কেট, কিছু কেনা কাটা করার থাকলে করে নেবেন । দুপুরে মধ্যাহ্নভোজ সেরে কাঠমান্ডুর হোটেলকে বিদায় জানিয়ে রাক্সৌলের উদ্দেশ্যে রওনা দেব। আজকে আমাদের বাড়ি ফেরার পালা, আজ রাতের ট্রেনেই আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব ।

🍳 Breakfast 🍛 Lunch
Day 11
কলকাতা পৌছব ।
কলকাতা পৌছব ।

আজকে আমরা বিগত দিনের নেপাল টূরের মধুর স্মৃতিগুলো নিয়ে যে যার গন্তব্যস্থলে পৌঁছে যাবো।

Package Inclusions

bhg

Package Exclusions

AC Class ট্রেন টিকিটের এক্সট্রা খরচ ও ট্রেনের খাবার খরচ। যে কোনো ধরনের রাইডিং, কেবিল কার, বোট রাইডিং, রাফটিং এবং এন্ট্রি ফি যদি কিছু লাগে। কোন পার্ক, টেম্পলে ঢোকার এন্ট্রি ফি, ক্যামেরা চার্জ এবং কুলি চার্জ। অক্সিজেন যদি লাগে তার খরচ। Mineral Water, Soft এবং Hard Drinks. Package এ উল্লেখ নেই এমন কোনো খরচ।

Booking Policy

sdfaf

Cancellation Policy

AC Class ট্রেন টিকিটের এক্সট্রা খরচ ও ট্রেনের খাবার খরচ। যে কোনো ধরনের রাইডিং, কেবিল কার, বোট রাইডিং, রাফটিং এবং এন্ট্রি ফি যদি কিছু লাগে। কোন পার্ক, টেম্পলে ঢোকার এন্ট্রি ফি, ক্যামেরা চার্জ এবং কুলি চার্জ। অক্সিজেন যদি লাগে তার খরচ। Mineral Water, Soft এবং Hard Drinks. Package এ উল্লেখ নেই এমন কোনো খরচ।

Terms & Conditions

বি . দ্র : প্রাকৃতিক কারণে বা পাহাড়ি কোনো অবস্থার অবনতির কারণে ভ্রমণসূচি পরিবর্তন করা হতে পারে